১২:৪৮ পি.এম
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেফতার করেছে। রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের আড়ালে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন