০৩:৪৮ পি.এম
মাদারীপুরের শিবচরে একটি কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী বিথি আক্তার নীলপরি (৩৫) এবং আয়শা (৮) নামে দুইজন মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার শিবচর উপজেলার ২য় খণ্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই দিন নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে নিহত বিথি আক্তার, আয়শাসহ কয়েকজন পার্শবর্তী কুতুবপুর এলাকায় একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার নীলপরি ও তার দেবরের মেয়ে শিশু আয়শার মৃত্যু ঘটে। পাশাপাশি এতে আরও অন্তত ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত বিথি আক্তার (নীলপরি) দ্বিতীয় খণ্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী এবং আয়শা হারুন মাদবরের মেয়ে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন