০১:২৫ পি.এম
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে বিজিবি ৪টি সোনার বার ও ৪ টুকরো সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
রোববার (১৪ জুন) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে, উপজেলার মেদিনীপুর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের মহেশপুরের অধীন মেদিনীপুর বিওপির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময়, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলারের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে সোনা পাচারের সময় একজনকে আটক করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
আটক ব্যক্তির নাম মো. সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. কাসেদ আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি সোনার বার ও ৪ টুকরো সোনা। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন