০৪:১০ পি.এম
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে তথ্যমন্ত্রী জানিয়েছেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র। জুলাই মাসের মধ্যেই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় হাসপাতালটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের সেবা গ্রহিতাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। যেখানে তাদের কাছ থেকে হাসপাতালটির চিকিৎসা সেবা সম্পর্কে মতামত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
হাসপাতালটির উন্নত চিকিৎসাসেবা প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালে এমনভাবে পরিচালনা করা হবে, যাতে দক্ষিণাঞ্চলের সকল মানুষ সকল সেবা এখানে গ্রহণ করতে পারেন। তাদের চিকিৎসা সেবা পেতে কোনভাবে ঢাকা অথবা অন্য কোথাও যেতে না হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন