০৬:০০ পি.এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ড. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে, তিনি বর্তমানে চীন সফরে রয়েছেন। মালয়েশিয়া সরকারকে প্রদত্ত এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কৃতজ্ঞতা জানান।
মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা প্রকাশ করে।
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগনোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলকে তাদের অবিশ্বাস্য উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মালয়েশিয়া সরকার এবং তার বন্ধুভাবাপন্ন জনগণের যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব প্রকাশ করা হয়েছে, তাতে আমরা গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আমার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও দৃঢ় করেছে।’
এছাড়া প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকাকালীন থেকে বহু দশক পুরনো এই সম্পর্ক রয়েছে। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকে তার বৈঠকে সময় দেওয়ার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বipক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত মূল্য দেয়। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের জন্য আমরা গর্বিত, যা আমাদের দুই দেশকে বিভিন্ন ক্ষেত্র এবং সমাজের সর্বস্তরের মধ্যে একসূত্রে আবদ্ধ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম রাষ্ট্রীয় সফরের পর, মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি উন্মুখ।’
আরও পড়ুন: নেত্রকোণার আটপাড়া-কেন্দুয়া উপজেলায় সন্ত্রাস-নাশকতায় বিন্দুমাত্র ছাড় নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন