১২:৫০ এম
> সারা দেশ
> চট্টগ্রাম
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধূরীকে পুলিশ আটক করেছে। রবিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া থানার একটি টিম পৌর সদরের সায়মা প্লাজা থেকে তাকে আটক করে।
আরও পড়ুন: নান্দাইলে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে রফিকুল ইসলাম নিহত, আহত ৭
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়ার সময় তিনি সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাকে কী কারণে আটক করা হয়েছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত তথ্য দিতে পারেননি।
আলমগীর চৌধূরীর শ্যালক ব্যবসায়ী মোহাম্মদ সোহেল জানান, শনিবার রাতে তার বোন জামাই ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এর আগে তিনি সায়মা প্লাজায় বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িতে ওঠার পূর্বে রাত সোয়া ৯টার দিকে পুলিশ এসে তাকে আটক করে।
সিটিগাইড এক্সপ্লোর
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও ভাঙচুর, আটক ৮
শ্যালক সোহেল আরও বলেন, পুলিশ তাকে কোন মামলায় আটক করেছে, সে বিষয়ে কোনো ধারণা করতে পারছেন না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশের অভিযানে সাবেক মেয়র আলমগীর চৌধূরীকে আটক করা হয়েছে। তবে, তাকে কী মামলায় আটক করা হয়েছে, সে তথ্য সোমবার সকালে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন