১১:০৩ এম
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ফলে ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাস ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েএই ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৮ যাত্রী নিহত হন।
এছাড়া, সংঘর্ষের ফলে দুটি বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের অনেকেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমানীনগর থানা থেকে জানানো হয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন