০৯:৪৯ পি.এম
ফরিদপুরের সদরপুরে ১১ বছরের এক শিশুকে পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬২ বছরের প্রতিবেশী বৃদ্ধ কুটি ফকিরের বিরুদ্ধে।
এই ঘটনার পর শিশুটিকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তার পরিবারের প্রাণনাশেরও ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটির বাবা সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার সময় তিনি থানায় অভিযোগটি জমা দেন।
আরও পড়ুন: লালপুরে যুবলীগের সাবেক সহসভাপতি শামীম আহম্মেদ গ্রেপ্তার
অভিযোগের সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের একটি এলাকায় এই ঘটনা ঘটে। ওইদিন সকালে কৌশলে প্রতিবেশী কুটি ফকির শিশুটিকে নিজের বাড়ির একটি পরিত্যক্ত দোচালা ঘরে ডেকে নেন। পরে ঘরের দরজা বন্ধ করে শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তার মুখ চেপে ধরেন এবং কাউকে জানালে হত্যার হুমকি দেন। একপর্যায়ে কুটি ফকিরের স্ত্রী ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করতে থাকলে তার বাবা-মা বিষয়টি জানতে চান। পরে শিশুটি তাদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ দেয়।
শিশুটির বাবা অভিযোগ করেন, প্রতিবেশীদের বিষয়টি জানালে অভিযুক্তরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে বাড়াবাড়ি না করতে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা তাদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দেন। তাদের ভয়ে পরিবার নিয়ে অনেকটা অবরুদ্ধ অবস্থায় ছিলেন তারা। এ কারণে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন আগে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে বলে তাদের ধারণা ছিল।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ উভ করা হয়েছে,
অভিযুক্ত কুটি ফকিরের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ওই শিশুর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিশুটির বাবা।
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুন পরিদর্শনে জ্বালানি বিভাগের যুগ্মসচিব, চলছে পরীক্ষা-নিরীক্ষা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন