০৫:৪৫ পি.এম
বলিউডের অভিনেতা ইমরান হাশমি বর্তমানে তার নতুন সিনেমা ‘গানমাস্টার জি ৯’ এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এই শুটিংয়ের সময় একটি বড় দুর্ঘটনা ঘটে, তবে সৌভাগ্যবশত তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়ি ক্রেনের সাহায্যে শূন্যে ঝুলিয়ে রাখা হয় এবং আচমকাই সেটি নিচে পড়ে যায়। গাড়িটি একটি কালো ভ্যানের ছাদে সজোরে আছড়ে পড়ে, যেখানে ইমরান খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিলেন।
আরও পড়ুন: ঢাকা ডিবি’র হাতে আটক অভিনেতা তমাল মাহবুব
ভিডিওর দৃশ্যে আরও দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত সবাই ঝুলন্ত গাড়ির দিকে তাকিয়ে আছেন। কিন্তু কিছু মুহূর্তের মধ্যে গাড়িটি ভ্যানের ওপরে এসে পড়ে। এটি স্পষ্ট যে, যদি ইমরান আরেকটু কাছে থাকতেন, তাহলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
তবে, এই দৃশ্যটি পরিকল্পিত ছিল নাকি এটি একটি দুর্ঘটনা, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এটি প্রথমবার নয়, এর আগে এই ছবির শুটিং নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। গত জুন মাসে হরিদ্বারে শুটিংয়ের সময় একটি সেট তৈরি করা হয়েছিল, যার বাইরে লেখা ছিল বার অ্যান্ড ক্যাফে।
এই সাইনবোর্ড দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করেন এবং বেশিরভাগ মানুষ মনে করেছিলেন যে, হরিদ্বারের মতো স্থানে কেউ হয়তো বার খুলেছেন। পরে জানা যায় যে, এটি শুধুমাত্র একটি শুটিংয়ের সেট।
এছাড়া, এ ছবিতে ইমরান হাশমি ছাড়াও অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ ডিসুজা, অপার শক্তি খুরানা এবং অভিষেক সিংহ। সিনেমাটি আগামী ২৭ নভেম্বর মুক্তি পাবে।
আরও পড়ুন: বাবার সঙ্গে অনবরত তুলনা! কীভাবে বিষয়টা নেন শাহরুখ-পুত্র আরিয়ান?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন