০৮:৫৩ পি.এম
গাজীপুরের টঙ্গীতে থানার কিছু গজের মধ্যে ডিউটি করার সময় পুলিশ পরিচয়ে থাকা এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। যুবকের নাম আরিয়ান আহমেদ আলফি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার, ওয়াকিটকি, হুটার, খেলনা পিস্তল ও সিগন্যাল লাইট।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য জানানো হয় টঙ্গী পূর্ব থানার পক্ষ থেকে। গ্রেপ্তারকৃত যুবক আলফি টঙ্গীর মরকুন কোকাকোলা গেট এলাকার মৃত ইয়াছিন ইকবালের পুত্র।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানার সংলগ্ন ঘোড়াশাল-কালীগঞ্জ সড়কের আল আমিন বেকারির বিপরীত পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আলফিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছে একটি ওয়াকিটকি, একটি হুটার, একটি খেলনা পিস্তল, একটি সিগন্যাল লাইট এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, আলফি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে থানার নিকটবর্তী এলাকায় ডিউটি করছিলেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানিয়েছেন, পুলিশ সদস্য পরিচয়দানকারী আলফির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং তাকে পরে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন