০৯:৪৬ পি.এম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।
মঙ্গলবার (২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যের ব্যাপারে বলতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে উল্লেখ করেন। বাকি দুজনের সংসদে ফেরা নিয়ে মামলা এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তিনি মন্তব্য করেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়। এই কারণে সব মন্ত্রীদের যথাসময়ে সংসদে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।
অধিবেশনের শুরুতেই মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয়ে আপত্তি উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। জবাবে স্পিকার সকলকে সংসদে অংশগ্রহণ করতে ও অধিবেশন চলাকালীন ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করেন এবং সংসদ সদস্যদের মনোযোগ সহকারে কথা শুনার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন