০৯:২৩ পি.এম
বিশ্ব ফুটবলের মঞ্চে ফ্রান্স বর্তমানে নিজেদের অন্যতম সেরা সময় কাটাচ্ছে। তারা গত কয়েকটি টুর্নামেন্টে হট ফেভারিট হিসেবে উপস্থিত ছিল। ২০১৮ সালে দাপটের সঙ্গে বিশ্বকাপ জেতার পর গত আসরে ফাইনালে পৌঁছেছিল কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন দলটি। ফাইনালে শিরোপা অর্জন না করলেও আর্জেন্টিনার সমর্থকদের নাভিশ্বাস তুলেছিল এমবাপ্পের দল। এবারের বিশ্বকাপে সবদিক থেকে ফ্রান্স আবারও অন্যতম সেরা দল হিসেবে পরিচিত।
আজ (১৬ জুন) রাতে ফ্রান্স তাদের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধে মাঠে নামছে। এই ম্যাচের পূর্বে ২০০২ সালের ফ্রান্স-সেনেগাল ম্যাচের কথা ঘটা করে আলোচনা হচ্ছে। সেবার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স নবাগত সেনেগালের কাছে হার মেনে নিয়েছিল।
২০০২ বিশ্বকাপে ফ্রান্স অংশগ্রহণ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। তারা তখনকার ইউরো চ্যাম্পিয়ানও ছিল জিনেদিন জিদানের অধীনে। তবে, এতসব পরিচয়ের পরও সেই বছরে সেনেগালের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল ফ্রান্স।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
সেসময়ও ফ্রান্সের দলে তারকার কোন অভাব ছিল না। ফরোয়ার্ড লাইনে প্রিমিয়ার লিগ, লিগ ১ এবং সিরি এ-তে সর্বোচ্চ গোলদাতা হিসেবে সমাদৃত থিয়রি অঁরি, ডেজব্রিল সিসে এবং ডেভিড ট্রেজাগে ছিলেন। যদিও তাদের সত্ত্বেও সেই বিশ্বকাপে সেনেগালের বিরুদ্ধে ফ্রান্সের হতাশাজনক ১-০ পরাজয় ছিল। ইশারাতে বলা যায় সেইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গোটা গ্রুপ পর্বে একটিও গোল করতে পারেনি এবং গ্রুপে অবস্থান করেছিল সবার নীচে।
এখন গতবারের মতো এবারের ফ্রান্স দলেও তারকা খেলোয়াড়দের কোনও অভাব নেই। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিজের মতো বিশ্বনন্দিত প্রতিভা রয়েছেন।
অধিনায়ক কালিদু কুলিবালির অধীনে মামাদু সার, আবদুলায়েক সেকর পরীক্ষার জন্য প্রস্তুত। গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির মতো অভিজ্ঞ একজন তারকা দলের মূল ভরসা।
আক্রমণের ক্ষেত্রে করোনা ক্লাব আল নাসরের ৩৪ বছর বয়সী সাদিও মানে পুরো শক্তি নিয়ে মাঠে নামবেন। তাঁর সঙ্গে আছেন আসানে দিয়াঁও, বাম্বা দিয়েংদের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়রাও।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় ফরাসি এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন। ফলে মনে করা হচ্ছে, ফ্রান্স সেনেগালকে সহজেই পরাজিত করবে; কিন্তু এই ব্যাপারে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম হয়তো খুব একটা আশাবাদী নন।
আজ রাতে বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন