০৮:১৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সকল ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একত্রে লড়াই-সংগ্রাম করেছে, যেখানে ধর্মপরিচয় কখনো মুখ্য ছিল না।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার।
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই কথাটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে পরস্পরকে দেখে রাখা, মানুষ হিসেবে বিবেচনা করা এবং দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন