১১:৪৯ এম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কুমিল্লার এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় তাঁর ছোট বোন ও ভগ্নিপতিও গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং বর্তমানে তারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (৩ জুন) সকালে নয়াদিল্লির হাউজ রানি ও মালভিয়া নগর এলাকায় পাঁচতলা 'বেড অ্যান্ড ব্রেকফাস্ট' হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মো. নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করতেন।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই হোটেলের ভয়াবহ আগুনে সোহাগসহ বেশ কয়েকজন দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে বৃহস্পতিবার (৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মৃত্যু বরণ করেন।
একই ঘটনায় সোহাগের ছোট বোন ও ভগ্নিপতি মারাত্মকভাবে দগ্ধ হয়ে বর্তমানে দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদের অবস্থান এখনো আশঙ্কাজনক রয়েছে।
দিল্লির হোটেলে আগুন লাগার ঘটনায়: বাথরুমে মিলল আলিঙ্গনাবদ্ধ দম্পতির লাশ।
দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বৃহস্পতিবার রাতে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতিতে জানিয়েছে, ওই অগ্নিকাণ্ডে আটজন বাংলাদেশি আহত হয়েছিলেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নুরুল আমিনের মৃত্যু ঘটে। এই অগ্নিকাণ্ডে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সোহাগের এমন অকাল মৃত্যুর কারণে তাঁর নিজ গ্রাম মধ্যম সাঙ্গীশ্বর ও ধোড়করা বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ সর্বত্র উক্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন বলেন, 'ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আনা কিংবা অন্য কোনো প্রয়োজনীয় সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে।'
আরও পড়ুন: তুরাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন