০৮:০৩ পি.এম
রাজশাহীর পবা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রান্তিক জনগণের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন এবং বসতঘর বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে এই সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, "প্রান্তিক ও আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নে সরকার ¯^চ্ছতার সঙ্গে কাজ করছে।" সরকারিভাবে বরাদ্দ ও সুবিধাভোগীদের প্রাপ্তির মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ ¯^চ্ছতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
অনুষ্ঠানে ১৮ জন শিক্ষার্থী বাইসাইকেল, ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ১২ জনকে সেলাই মেশিন এবং ৪টি পরিবারকে বসতঘর প্রদান করা হয়। এসব খাতে মোট ২৭ লাখ ১১ হাজার টাকার উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিলন বলেন, "সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক, আদিবাসী ও সুবিধাবঞ্চিত জনগণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।" তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, সেই লক্ষ্যেই তাদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল এবং পড়াশোনার ব্যয় নির্বাহে শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রান্তিক পরিবারকে ¯^াবলম্বী করতে সেলাই মেশিন এবং গৃহহীন পরিবারকে বসতঘর প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, "পবা-মোহনপুরসহ দেশের প্রান্তিক জনগণের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে নতুন বাইসাইকেল পেয়ে আনন্দ প্রকাশ করে পবা উপজেলার খ্রিস্টানপাড়া এলাকার শিক্ষার্থী রত্না বিশ্বাস। রাজমিস্ত্রির মেয়ে রত্না জানায়, "পূর্বে প্রতিদিন প্রায় সাড়ে তিন কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো।" তার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বাবা সাইকেল কিনে দিতে পারেননি। কিন্তু এখন সাইকেল পাওয়ার ফলে মাত্র ১০ মিনিটে স্কুলে পৌঁছাতে পারবে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে বলে আশা প্রকাশ করে সে।
আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি জানান, সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগণের শিক্ষার্থী ও পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে।
এসব সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা এবং পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সহায়তাপ্রাপ্তদের উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রাজ কুমার শাও, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক এবং যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।
আরও পড়ুন: তুরাগে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন