০৮:২৪ পি.এম
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সংগঠনটির সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এবারের সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি ওই অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত এক বছরে পরিচালনা পর্ষদের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
আরও পড়ুন: ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি
সভায় অংশগ্রহণকারীরা পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষ্যে সিলভার ক্লাব লিমিটেডের পক্ষ থেকে অভিনন্দনস্বরূপ একটি কেক উপহার দেওয়া হয়। পরে বিজিএমইএ’র নেতৃবৃন্দ কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন