ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা


বিশ্বকাপ ফাইনালের আগে যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা

জর্ডানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে শনিবার (১৮ জুলাই) রাতে ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান।ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪৩০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।এদিকে, দেশ দুইটির মধ্যে এমন ঘটনা ঘটছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে।এবার বিশ্বকাপের অন্যতম আয়োজকও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে শুরু হওয়া সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫১৭ জন আহত হয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়ে তেহরান এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন অষ্টম দিনে গড়িয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘর্ষ অব্যাহত রয়েছে।

বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ শান্তিকালীন সময়ে এই প্রণলি দিয়ে পরিবাহিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

এ ঘটনাকে চলমান সংঘাতের একটি গুরুত্বপূর্ণ নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার

এদিকে, ইরান দাবি করেছে, তারা নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে।

তবে এ বিষয়ে সংস্থাটি বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

আইআরজিসির বিবৃতির শেষাংশে আরও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক

সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ যদি তারা ‘অনিরাপদ জলসীমা’ হিসেবে উল্লেখ করা এলাকায় প্রবেশ করে, তাহলে সেগুলোও একই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হবে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে বাস্তবায়নও করতে পারে : ইলেন ভুট্টো

 

ঝালকাঠির সদর উপজেলার চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এ সমাবেশে সভাপতিত্ব করেন চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহান। বক্তব্য দেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ স্থানীয় আরো অনেকেই।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো সমাবেশে বলেন, আমাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে।

এছাড়া তিনি আরো বলেন, ‘মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে’। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : ২২ লিটার চোলাই ম'দসহ ৩ আসামী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : ২২ লিটার চোলাই ম

অদ্য ইং ১৯/০৭/২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৬নং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় অভিযান চালায়।

এই অভিযানে ২২ (বাইশ) লিটার চোলাই মদসহ ০৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম হলো: ১। রিপন পারভেজ (২৫), পিতা- মৃত আঃ হামিদ, মোবা- ০১৭৯৬-১২০৪৬৪ ২। মোঃ সেলিম রেজা (২৫), পিতা- মোঃ সোহরাব প্রামানিক, মোবা- ০১৩০০৭-৫১৮০৫২, উভয় সাং- তল্লা সর্বজান, ৩। শ্রী সুতেষ (৬০), পিতা- মৃত শিবা, সাং- সাতঘরা, সর্বথানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও মজুদ রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ বিষয়ক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায় বাস্তবায়নে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১২ পি.এম


গণভোটের রায় বাস্তবায়নে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা হারাবে এবং জনগণ সরকারের প্রতি ধিক্কার দেবে।

তিনি বলেন, আমরা বিরোধীদল হিসেবে জনগণের ধিক্কারের পাত্র হতে চাই না। এই দায়িত্ব আমরা (বিরোধীদল) নেব না। এর কারণেই আমাদের লড়াই এবং সংগ্রাম বিদ্যমান।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন চায় না। তারা পুরনো ফ্যাসিবাদী আলোকে সবকিছু রাখতে চায়। এজন্য তারা গণভোটের গণরায় মানতে চায় না। আমরা স্পষ্ট করে বলছি- এই রায় বাংলার জমিনে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছে, আল্লাহর মেহেরবানীতে এটি অবশ্যই বাস্তবায়িত হবে। আমরা সংসদে ও রাজপথে লড়াই করব। যদি সংসদে দাবিটি আদায় হয়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়, তাহলে রাজপথে আন্দোলন করে দাবিগুলো আদায়ে বাধ্য করা হবে।

জামায়াতের আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোন ছাড় নাই। কোনো ধানাই পানাই মানবো না। আমাদের অনেক লোভ দেখানো হয়েছে, কিন্তু আমরা সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জনগণের সঙ্গে আমরা বেইমানি করব না এবং জনগণের রায়কে অপমান করব না। যদি গণভোটের রায় ব্যর্থ হয়, তাহলে জনগণ গণতন্ত্র ও নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারাবে। জনগণ ধিক্কার দেবে, এবং সেই ধিক্কারের পাত্র বিরোধীদল হতে চায় না। এই দায়িত্ব আমরা নেব না। এর কারণেই আমাদের লড়াই ও সংগ্রাম।

তিনি বলেন, সরকার এখন স্বৈরশাসকের ভাষায় বিভিন্ন কথা বলছে। তাদের চেলাচামুন্ডা ও বটবাহিনী মানুষের ইজ্জত নিয়ে খেলে। আবার সেই ফ্যাসিবাদ!

জামায়াতের আমির বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হতে দেওয়া হবে না। গণরুম এবং গেষ্টরুমের কবর হয়ে গেছে চব্বিশে-এটি আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চাই, তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে। কোনো বিশ্ববিদ্যালয়ে আর এটি হবে না।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এখনও রাজনৈতিক অপচর্চামুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি, এভাবে মনে করবেন না আমরা ঘুমিয়ে গেছি, সতর্ক করেছেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের স্বার্থের সাথে কোন আপস হবে না। কোনো অপশক্তির কাছে আমাদের মাথাও নত হবে না। দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক- এটি যাই হোক। যুবকদের প্রত্যাশার ও আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার জন্য বাকী জীবনকে আমরা উজার করে দেব। যুবকদের সাথে লড়াই করব। যুবকদের সঙ্গে ও সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে। এ আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না- প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ওয়াদা করে গেলাম, বলেন তিনি।

এসময় আমির জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসেন এমপি। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খানসহ ডাকসু নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র ও মহানগরীর বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পরে আমির জামায়াত নেতৃবৃন্দকে সাথে নিয়ে ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সঙ্গীকে অন্য কারও সঙ্গে ‘লিপ-লক’ করতে দেখলে হিংসে হওয়া স্বাভাবিক, সম্পর্কে এমন হয়: বনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


সঙ্গীকে অন্য কারও সঙ্গে ‘লিপ-লক’ করতে দেখলে হিংসে হওয়া স্বাভাবিক, সম্পর্কে এমন হয়: বনি

‘‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কৌশানীর সঙ্গে আলোচনা হয়। দু’জন সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়।’ ’

আলো-আঁধারি পরিবেশ। নায়ক-নায়িকা একে অপরের ঠোঁটে ডুব দিয়েছেন! অভিনেতা বনি সেনগুপ্ত এবং অঙ্গনা রায়ের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যের মুহূর্ত ফাঁস হয়েছে। এ ভাবে তাঁদের আগে কখনও দেখেনি দর্শক। কিছু দিন আগে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘চুম্বন’ দৃশ্য নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। এ বার আলোচনায় বনি এবং অঙ্গনা।

এ কি কোনও সিনেমার দৃশ্য? প্রথম বার নায়ককে এত ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেল। সবটা জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে বনি সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কিছু দিন আগে কৌশানী একটি চুম্বনদৃশ্য করেছিল পরমদার সঙ্গে, সেই দৃশ্য দেখেছি। আমি ‘বরবাদ’ ছবিতে প্রথম চুম্বনদৃশ্য করেছিলাম। আর কৌশানীর সঙ্গেও ‘তুমি আসবে বলে’ ছবিতেও একটা চুম্বনদৃশ্য ছিল। কিন্তু সেগুলো এতটা নিবিড় দৃশ্য নয়। সেই ভাবে দেখতে গেলে, এই প্রথম সাহসী দৃশ্যে অভিনয়। চিত্রনাট্যের প্রয়োজনেই এই ধরনের দৃশ্য করতে আমরা অভিনেতারা রাজি হই। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।’ ’

বনি-অঙ্গনার চুম্বনদৃশ্য। 

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ব্যক্তিগত জীবনে প্রেমিকার সঙ্গে তাঁর সমীকরণ, বোঝাপড়া সবার আগে প্রয়োজন। সবটাই খোলসা করলেন নায়ক নিজে। তিনি বললেন, ‘‘দু’জনে সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। যেহেতু আমার পার্টনার, আমার পেশার সঙ্গেই যুক্ত, তাই স্বাভাবিক ভাবেই সে বুঝবে এবং সাহায্য করবে। আমার আর কৌশানীর মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সঙ্গীকে অন্যের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখলে অধিকারবোধ থেকে একটু হিংসে হওয়াটাই স্বাভাবিক। সেটুকু তো কাজ করবেই। সম্পর্কের ক্ষেত্রে এটা তো হয়ই। কিন্তু আমরা নিজেকে বোঝাই যে, এটা শুধুমাত্র কাজের জন্যই, তখন আবার ঠিক হয়ে যায়।’ ’

প্রসঙ্গত, এই প্রথম বনি-অঙ্গনা জুটিকে দেখা যাবে পর্দায়। তাঁদের আগামী সিরিজ়ের নাম ‘লভ শর্টস’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি একটি রোম্যান্টিক সিরিজ়। অভিনেতা যোগ করেন, ‘‘এই সিরিজ়ে আমার বিপরীতে অঙ্গনা। প্রথম বার বলে একটু চিন্তা তো ছিলই, তবে আমার আর অঙ্গনার যেহেতু খুব ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই কাজটা করা সহজ হয়ে গেছে। একটু বন্ধুত্ব থাকলে এই ধরনের দৃশ্যে অভিনয় করতে সুবিধা হয়। ইন্টিমেসি কো-অর্ডিনেটর সেটে ছিলেন। ফলে আরও স্বচ্ছন্দ হয়েছি আমরা কাজটা করার সময়।’’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%