০৮:৪১ এম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর অধীনে ২০টি গ্রেডে মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে, সর্বনিম্ন ২০তম গ্রেডের জন্য মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুসারে, ১ম গ্রেডের জন্য মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা রাখা হয়েছে। ২য় গ্রেডে মূল বেতন ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকার মধ্যে হবে, ৩য় গ্রেডে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকার মধ্যে এবং ৪র্থ গ্রেডে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকার মধ্যে প্রস্তাব করা হয়েছে।
৫ম গ্রেডের জন্য মূল বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকার মধ্যে, ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকার মধ্যে এবং ৭ম গ্রেডে ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকার মধ্যে প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন: বারিধারায় সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেফতার
৮ম গ্রেডের জন্য প্রস্তাবিত মূল বেতন ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকার মধ্যে এবং ৯ম গ্রেডের জন্য ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
১০ম গ্রেডে মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকার মধ্যে, ১১তম গ্রেডে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকার মধ্যে এবং ১২তম গ্রেডে ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকার মধ্যে প্রস্তাব করা হয়েছে।
এছাড়া, ১৩তম গ্রেডের জন্য ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকার মধ্যে, ১৪তম গ্রেডে ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকার মধ্যে, ১৫তম গ্রেডে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকার মধ্যে এবং ১৬তম গ্রেডে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকার মধ্যে বেতন নির্ধারণের প্রস্তাব রয়েছে।
১৭তম গ্রেডের জন্য মূল বেতন ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকার মধ্যে, ১৮তম গ্রেডে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকার মধ্যে, ১৯তম গ্রেডে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকার মধ্যে এবং ২০তম গ্রেডে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকার মধ্যে প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: আইসিজের রায়কে ইতিবাচক বললেন জামায়াত আমির, রোহিঙ্গাদের দুই বছরের মধ্যে প্রত্যাবর্তনের দাবি
তবে, চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রস্তাবিত বেতন কাঠামোর কোনো অঙ্ককে নিশ্চিত বেতন হিসেবে গণ্য করা যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন