০৬:১৭ পি.এম
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ ছিলেন বলে জানা গেছে। কিন্তু বর্তমানে তার শারীরিক অসুস্থতা এখন উন্নতির দিকে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কাজ থেকে কিছুদিন দূরে থাকার পর অবশেষে তিনি ভক্তদের জন্য একটি স্বস্তির খবর জানালেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক আবেগঘন পোস্টের মাধ্যমে জানিয়েছেন, বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং খুব শিগগিরই নিয়মিত কাজের ক্ষেত্রে ফিরতে যাচ্ছেন। অমি তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ, এখন আমি কথা বলতে পারছি, তবে জোরে না। পুরোপুরি উন্নতি হচ্ছে কি না সেটা দেখার জন্য আরও এক মাস সময় লাগবে।’
তিনি তার কথায় আরও যোগ করেছেন, ‘আপাতত খুব কম কথা বলে আমি আবার আমার নিয়মিত কাজ শুরু করতে পারবো। আমি আবার ‘অ্যাকশন’ বলতে পারছি। ধন্যবাদ সবাইকে, আপনাদের দোয়ার জন্য অনেক কৃতজ্ঞ।’
আরও পড়ুন: সুস্মিতা সেনের জন্মদিনে তার সেরা ১০ সিনেমা
অমি জানালেন, শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হতে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার জন্য আরও অন্তত এক মাস সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে বসে থাকতে চান না তিনি।
এখন তাকে কম কথা বলে এবং কিছুটা সতর্কতা মেনেই আবারও শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তার এই পোস্টে সহযোগী এবং সাধারণ ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। সবাই তার দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন