০২:৪৪ পি.এম
বান্দরবান, ৬ নভেম্বর, ২০২৬ : আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পটি দীর্ঘদিনের পানি সংকট সমাধান এবং পাহাড়ি জনগণের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়িত হয়েছে।
আরও পড়ুন: ভোলার মানসিক ভারসাম্যহীন ইয়াসিন ফরাজী ঢাকায় নিখোঁজ, সন্ধান চায় অসহায় পরিবার
গতকাল বৃহস্পতিবার, উপজেলার থিংকুপাড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম, এনডিসি, পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের আওতায় পাহাড়ি ঝিরি থেকে ৯.৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে পানি এনে ৮ আউটলেটের মাধ্যমে থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার বাসিন্দাদের পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউনেও সচল পদ্মা সেতু, ১৫ ঘণ্টায় পারাপার ৬ হাজার ২০৬ যানবাহন
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের জন্য নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করা।
এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন পানির চাহিদা পূরণের পাশাপাশি পানি সংগ্রহে সময় ও শ্রম সাশ্রয়ের আশা করা হচ্ছে।
প্রধান অতিথি মন্তব্য করেন, প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের পানি সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখা। তিনি আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট ৩২টি পাহাড়ি পাড়ার স্থানীয় বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।
আরও পড়ুন: বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ ২৫ নভেম্বর
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা বৃদ্ধি পাওয়ার ফলে পাহাড়ি জনগণের স্বাস্থ্য সুরক্ষা, পানিবাহিত রোগের ঝুঁকি হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়নে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে। দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির মতো মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় জনগণের জন্য নতুন আশার সঞ্চার করেছে।
১০ কিলো এলাকার থিংকু পাড়ার কারবারী বিশ্ব ত্রিপুরা বাসসকে জানান, "আমাদের গ্রামের লোকজনকে এক সময় অনেক কষ্ট করে ঝিরি ঝর্ণা পানি পান করতে হতো। শুকনো মৌসুমে ঝিরিগুলো শুকিয়ে গেলে আমরা আর পানি পাইনা কোথাও।"
তিনি বলেন, "বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে গ্রামের মধ্যে পাইপ লাইন দিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীকে ধন্যবাদ।"
আরও পড়ুন: হামে উপসর্গে দেশে আরও ৭ জনের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন