০৮:৩২ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরির মধ্যে অবস্থিত ‘জব কর্নার’ এর সংস্কার, আধুনিকায়ন, এবং সম্প্রসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে, ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে জমা দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জব কর্নারটি বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে তীব্র স্থান সংকট তৈরি হয়েছে।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
তারা বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী আসন সংকটের কারণে পড়াশোনার সুযোগ না পেয়ে ফিরে যাওয়ার পরিস্থিতিতে আছেন। পাশাপাশি, প্রচণ্ড গরমের মধ্যে সংকীর্ণ পরিবেশে গাদাগাদি করে পড়াশোনা তাদের করতে হচ্ছে, যা একটি স্বাস্থ্যকর ও মনোযোগী শিক্ষার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা জব কর্নারের পরিবেশ উন্নয়নের জন্য উপাচার্যের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
স্মারকলিপিতে ৭টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— জব কর্নারের জন্য আরও একটি রিডিং রুম সংযুক্ত করা, শুক্রবারে জব কর্নার খোলা রাখার ব্যবস্থা করা, আবাসিক হলসমূহের ছুটির সঙ্গে জব কর্নারের ছুটির ভারসাম্য রাখা, উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা, রিডিং রুমে পর্যাপ্ত ডেস্ক ও উপযুক্ত আসবাবপত্র সংযোজন করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জব কর্নারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন করা।
স্মারকলিপি প্রদানকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য শিক্ষার্থীদের সমস্যা নিয়ে পড়ছেন এবং বিবেচনা করে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন