ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তালতলীতে ইউরিয়া সারের জন্য হাহাকার অতিরিক্ত দামেও সার পাচ্ছেন না কৃষকরা।


তালতলীতে ইউরিয়া সারের জন্য হাহাকার অতিরিক্ত দামেও সার পাচ্ছেন না কৃষকরা।

তালতলীতে ইউরিয়া সারের জন্য হাহাকার।

অতিরিক্ত দামেও সার পাচ্ছেন না কৃষকরা।  

তালতলী উপজেলার কৃষকরা ইউরিয়া সারের জন্য হাহাকার করছেন। দিনের পর দিন ডিলারের পিছে ছুটেও সার পাচ্ছে না। সার না পাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পরেছেন। এ সুযোগে একটি চক্র অতিরিক্ত দামে সার বিক্রি করছে। দ্রুত সার সরবরাহের দাবী জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

জানাগেছে, তালতলী উপজেলার এ বছর আমন ধানের জমি চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ১৬০ হেক্টর। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় ওই লক্ষমাত্রার জমিতে আমন ধান রোপন শেষ হয়েছে। ধান রোপনের কয়েক দিনের মধ্যেই জমিতে ইউরিয়া সারের প্রয়োজন দেখা দেয়। তালতলীতে ইউরিয়া সারের চাহিদা দ্বিগুন হলেও অক্টোবর মাসে ১৩৫ মেট্রিকটন সার বরাদ্দ দেয়া হয়েছে। ওই সার আগাম সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় ছাড় দেয় সরকার। ওই সার পাওয়া মাত্রই বিতরন করা হয়েছে  বলে দাবী করেন বিসিআইসি ডিলার খলিলুর রহমান ও নান্নু খাঁন। এরপর সারের চাহিদা দেখা দিলেও সার সরবরাহ না থাকায় তারা কৃষকদের সার দিতে পারছে না বলে আরো দাবী করেন তারা। গত ১০ দিন ধরে তালতলীতে ইউরিয়া সারের তীব্র সংঙ্কট দেখা দিয়েছে। কৃষকরা দিনের পর দিন ডিলারের পিছু ছুটেও সার পাচ্ছেন না। সারের জন্য তালতলীতে হাহাকার চলছে। উপযুক্ত সময় জমিতে সার প্রয়োগ করতে না পারলে আমণের লক্ষমাত্রা অর্জিত হবে না বলে জানান কৃষক  দেলোয়ার হাওলাদার ও শহীদুল ইসলাম। 

সোমবার তালতলী উপজেলার ছোটবগী, পঁচাকোড়ালিয়া, বড়বগী ও শারিকখালী ইউনিয়ন ঘুরে দেখাগেছে, কৃষকরা সার পাচ্ছে না। তারা হন্য হয়ে সারের জন্য ডিলারের পিছনে ঘুরছেন।

পশ্চিম গাবতলী গ্রামের কৃষক মোঃ ইসহাক হাওলাদার বলেন, ১৬৫০ টাকা বস্তা ধরে ১৫ বস্তা সার ক্রয় করেছি। কিন্তু এতে আমার হবে না সার প্রয়োজন ৩০ বস্তা।

গাবতলী গ্রামের মাছুম মোল্লা বলেন, সাত দিন ধরে সার পাচ্ছি না। এখন যদি জমিতে সার দিতে না পারি তাহলে আমনের ফলন ভালো হবে না। তিনি আরো বলেন, খুচরা ডিলারের কাছ থেকে ১৬০০ টাকা বস্তা ধরে তিন বস্তা সার কিনেছি। এখন আরো সারের প্রয়োজন কিন্তু পাচ্ছি না।

আরও পড়ুন: জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ

কলারং গ্রামের গোলাম ফারুক বলেন, ১০ দিন ধরে সার পাচ্ছি না।

কচুপাত্রা গ্রামের নাশির মুন্সি বলেন, ১৫ বস্তা সারের প্রয়োজন কিন্তু সার পেয়েছি মাত্র ৫ বস্তা। হন্য হয়ে ঘুরেও সার পাচ্ছি না।  জমিতে সার না দিতে পারলে আমনের ফলন ভালো হবে না।

পচাঁকোড়ালিয়া ইউনিয়ন বিসিআইসি সার ডিলার মোঃ নান্নু খাঁন বলেন, অক্টোবর মাসের  ১৯ টন ইউরিয়া সার  বরাদ্দ পেয়েছি। ওই সার আনার সাথে সাথে বিতরন করে দিয়েছি। কিন্তু গত সাত দিন ধরে সার নেই। কৃষকদের সার দিতে পারছি না। তারা সার নিতে এসে ফিরে যাচ্ছেন।

বড়বগী ইউনিয়ন বিসিআইসি সার ডিলার মোঃ খলিলুর রহমান বলেন, চাহিদার তুলনায় অক্টোবর মাসে ইউরিয়া সার বরাদ্দ কম। বড়বগী ইউনিয়নে ইউরিয়া সারের চাহিদা ছিল ৭০ মেট্রিকটন কিন্তু পেয়েছি মাত্র ২০ মেট্রিকটন। সারের সংঙ্কটতো হবেই। 

আরও পড়ুন: শেরপুর সীমান্ত যুব দলের বি-ক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তালতলী উপজেলা কৃষি অফিসার মোঃ আবু জাফর বলেন, যে সকল এলাকার সারের সংঙ্কট তৈরি হয়েছে, ওই সকল এলাকার অতিরিক্ত সার বরাদ্দ এনে সংঙ্কট সমাধান করা হবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি অতীশ সরকার বলেন, বেশী দামে সার বিক্রির সুযোগ নেই। সরেজমিনে ঘুরে দ্রুত সার সঙ্কট সমাধান করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানকে দুর্নীতি, অনিয়ম, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা ও নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলো তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ০৫.১০.৭৯১৪.০০৭.২৩.০০৮.২৬-১০৩০ নং স্মারকে জারি করা অফিস আদেশে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাসিবুল হাসান।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক এস.এম. মুজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা, পেশাগত অসদাচরণ, কর্তব্যে অবহেলা, নৈতিক স্খলন এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের ২৪ টি অভিযোগ উল্লেখ করে গত ১৩ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের জবাবে তিনি ২৮ মে লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির আবেদন করেন।

পরবর্তীতে ৪ অক্টোবর অনুষ্ঠিত শুনানিতে তিনি উপস্থিত হন। শুনানিতে দাখিল করা তথ্য ও বক্তব্য পর্যালোচনার পর কর্তৃপক্ষ তার জবাব সন্তোষজনক নয় বলে উল্লেখ করে।

অফিস আদেশে আরও বলা হয়, দাখিল করা জবাব ও শুনানি সন্তোষজনক না হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের ‘নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৩(৩) ও ৫৩(৪) ধারা অনুযায়ী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই প্রবিধানমালার ৫৩(৭) ও ৫৪(১) ধারা অনুযায়ী তাকে প্রধান শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী শেখ এবং ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আব্দুল আলিম আকন।

প্রবিধানমালার ৫৩(৫) ধারা অনুযায়ী, তদন্ত কমিটিকে এক মাসের মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির কাছে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্তকালীন সময়ে প্রধান শিক্ষক অর্ধেক খোরপোষ ভাতা পাবেন। প্রবিধানমালার ৫৪(২) ধারা অনুযায়ী, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এবং এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার বিষয় নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হামিদা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

সভায় ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, সমাজসেবক জুলফিকার আলী হায়দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার এবং অভিভাবক মো. মহাসিন ও মো. লিটন তালুকদার বক্তব্য দেন।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নৈতিক স্খলন ও দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত এবং এর ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা হয়।

এ ছাড়া অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক তদন্তের বিষয়টি সভায় তুলে ধরা হয়। তদন্তের পর তার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও অভিভাবকদের অবহিত করা হয়।

সভায় বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করা হয়।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে: মিয়া গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


জামায়াত সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে: মিয়া গোলাম পরওয়ার

সরকারের সব কার্যক্রমের প্রতি অন্ধ বিরোধিতা না করে জনকল্যাণমূলক এবং ইতিবাচক কাজের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে, এমনটি জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তৈরি পোশাক শিল্পের প্রধান যোগানদাতা বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে বিরোধী দলের নেতা মতবিনিময় করেছেন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আয়োজিত এ মতবিনিময় সভায় বিটিএমএ-র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকারসহ পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে দেশের প্রতি তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সেই কারণে অতীতের দলগুলোর মতো কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করার সংস্কৃতি তারা লালন করেন না, এমন আশ্বাস জামায়াতের আমির দিয়েছেন। জাতীয় সংসদে বর্তমান বিরোধী দল যে নীতি অনুসরণ করছে, সে অনুযায়ী সরকারের জনস্বার্থমুখী কাজে সহযোগিতা করা হবে। তবে সব জনস্বার্থবিরোধী কাজে তারা প্রতিবাদ জানাবে এবং সরকারের ভুল তাদের ধরিয়ে দেবে। সরকার যখন জনস্বার্থের বিরুদ্ধে যাবে, তখন তার প্রতিবাদ করা, সমালোচনা করা এবং প্রয়োজন হলে প্রতিরোধ করা, এ ভূমিকা বিরোধী দল গঠনমূলকভাবে পালন করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উভয় পক্ষের মধ্যে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। উনারা উনাদের কথাগুলো বলেছেন এবং আমির জামায়াত আশ্বস্ত করেছেন যে, আপনারা ইনশাআল্লাহ পারবেন। যেহেতু আপনাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে এবং আপনাদের নিজেদের ব্যবসা ও পেশার প্রতি সিনসিয়ারিটি আছে, আন্তরিকতা রয়েছে। আপনাদের পাশে আমরা থাকব এবং জাতীয় সংসদে আমরা আমাদের ভূমিকা পালন করব।’

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরার দৌড়ে মনোনীত অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


আইসিসির মাসসেরার দৌড়ে মনোনীত অভিষেক, রাজা ও শুভমান

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা স্থান পেয়েছেন, যা সাদা বলের ক্রিকেটে তাদের চোখধাঁধানো পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয়েছে।

গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে তিনি মাত্র ৩২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

শেষ টি-টোয়েন্টিতে, তিনি মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ফুল মেম্বার (পূর্ণাঙ্গ সদস্য) দেশের ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন। পুরো সিরিজে তার গড় ছিল ৭৬.৩৩ এবং স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত, যেখানে তিনি ২২৯ রান সংগ্রহ করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচের ওডিআই সিরিজে জিম্বাবুয়ে হারলেও সিকান্দার রাজা দলের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে এককভাবে লড়াই চালিয়ে যান। প্রথম ওয়ানডেতে তিনি কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন এবং শেষ ওয়ানডেতে দলের রান ২৭১-এ পৌঁছে দিতে অপরাজিত ৮১ রান করেন। তিনি বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আবারও নিজের অলরাউন্ড সামর্থ্যের প্রমাণ দেন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে এসেছে অসাধারণ পারফরম্যান্স। প্রথম ওয়ানডেতে তিনি ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নতুন ইতিহাস গড়েন। ৪০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, তিনি মাত্র ১১৭ বলে দ্বিশতক পূরণ করে শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%