০৮:৪৯ পি.এম
১৬ জুন, ২০২৬: পটুয়াখালীর কলাপাড়ায় পণ্যবাহী যানবাহন থামিয়ে অবৈধ চাঁদা তোলার দায়ে তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ কুয়াকাটাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে এই তিন জনকে আটক করা হয়। কর্তৃপক্ষের কাছে হাজির করার পর, নির্বাহী ম্যজিস্ট্রেট ইয়াসিন সাদেকের ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ইউনুচকে এক মাসের এবং অপর দুই সহযোগী কামাল ও মোঃ শাকিলকে এক সপ্তাহ করে বিনাশ্রমের কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, মহাসড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল এই চক্রটি। এ ধরনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের তিনজনকে আটক করা হয় এবং রাতেই দণ্ডপ্রাপ্ত তিনজনকে কলাপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন