ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি


বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি

হলিউডের সুপারস্টার ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশকের পর অবশেষে অ্যাঞ্জেলিনা জোলি নিজের চেনা রূপ ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সম্প্রতি তিনি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন, গত কয়েক বছরে তার ভেতরের সেই লড়াকু মানসিকতা কিছুটা হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার পূর্ণ উদ্যোমে সেটা ফিরে এসেছে। জোলি বিচ্ছেদের পর দীর্ঘ আইনি লড়াই ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন এবং তিনি জানান, তার এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান তার সন্তানদের।

জোলি ও পিট দম্পতির ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়েন এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। সন্তানরা তাকে ঘরের বাইরে বের হতে এবং স্বাধীনভাবে বাঁচতে উৎসাহিত করছে। তারা চায় জোলি যেন বিশ্বভ্রমণ করেন এবং তার ভেতরের সুপ্ত সত্তাগুলোকে নতুন করে আবিষ্কার করেন, যা অতীতে করার স্বাধীনতা পাননি।

বিচ্ছেদের আগের সময়ের স্মৃতিচারণ করে ‘ম্যালফিসেন্ট’ খ্যাত এই তারকা বলেন, ডিভোর্সের আগে তিনি অভিনয় প্রায় ছেড়েই দিয়েছিলেন এবং চলচ্চিত্র পরিচালনা ও আন্তর্জাতিক সমাজসেবামূলক কাজে মন দিয়ে ছিলেন। কিন্তু বিচ্ছেদের পর সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানো ও আর্থিক দিক বিবেচনা করে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হয়েছেন।

আরও পড়ুন: আবাসিক হোটেলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের শেষে ২০২৪ সালের ডিসেম্বরে এই তারকা দম্পতির বহুল আলোচিত বিচ্ছেদ চূড়ান্ত রূপ পায়। বর্তমানে ব্র্যাড পিটের সঙ্গে তাদের সন্তানদের কোনো যোগাযোগ নেই। সন্তানদের মধ্যে অনেকেই আইনি প্রক্রিয়ায় তাদের নামের শেষ অংশ থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দিয়েছে। সন্তানদের এই দূরত্ব ও নাম পরিবর্তনের সিদ্ধান্ত ব্র্যাড পিটকে মানসিকভাবে বিপর্যস্ত করলেও, তিনি আশা ছাড়েননি বলে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়।

অন্যদিকে, ব্র্যাড পিটের ঘনিষ্ঠজনরা জোলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানদের বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে, জোলিপন্থী একটি সূত্র দাবি করেছে যে, সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক এবং অতীতের পারিবারিক ট্রমা ও কষ্ট থেকেই তারা সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে বাবার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন।

সূত্র: ভ্যারাইটি, পেজ সিক্স

আরও পড়ুন: কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুরে অভিযান একশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নওগাঁ নিয়ামতপুরে অভিযান একশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকসহ দুইজন গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম নিয়ামতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ১৭ ঘটিকায় জানতে পারে যে, নিয়ামত পুর থানাধীন কৃষ্ণপুর গ্রামে জৈনক ফারুকের বাড়ির সামনে রাস্তার উপর দুইজন মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম ঘটনা স্থলে গেলে দুই জন ব্যাক্তি কে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি সজিব (২৪) পিতা শফিকুল ইসলাম গ্রাম বাগডোপ নিচ পাড়া থানা মহাদেপুর জেলা নওগা ও অপর সহায়তা কারি আসামি আমিনুল (৪৩) পিতা সমসের আলী গ্রাম কৃষ্ণ পুর থানা নিয়ামত পুর জেলা নওগাঁ বলে জানায়। আসামি সজিব হোসেন এর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১০ পাতা ১০ টি করে মোট একশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়। এ ব্যাপারে আসামি সজিব ও আমিনুলের বিরুদ্ধে নিয়ামত পুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত এমপিকে গুলি করে হত্যার বিষয়ক অডিও বার্তা ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


জামায়াত এমপিকে গুলি করে হত্যার বিষয়ক অডিও বার্তা ফাঁস

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গুলি করার পরিকল্পনার একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফাঁস হওয়া অডিওটিতে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিনের কণ্ঠ শোনা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ফাঁস হওয়া এই অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়, যার মধ্যে একজনের কণ্ঠ আরমান উদ্দিন বলে দাবি করে থাকলেও অন্য ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সংরক্ষিত অডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসল কথা হলো, পায়ে গুলি করে জানতে পারবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে শুধুমাত্র আরমান সাহেবের কথাই চলবে। এর জবাবে আরমান উদ্দিনকে পরিচিত ব্যক্তিকে বলতে শোনা যায়, এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তবুও লোকজনের জ্বালায় সে আসে।

কথোপকথনের এক পর্যায়ে অপর ব্যক্তি বলেন, বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো। তখন আরমান উদ্দিন সেই পরিচিত ব্যক্তিকে জানান, এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে। অডিওটিতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে এবং সেখানে তার ব্যক্তিগত সহকারীর কথিত সম্পৃক্ততার অভিযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের মধ্যেও উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, অডিওতে শোনা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী একটি মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে আরমান উদ্দিন সাংবাদিকদের বলেন, চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব? প্রথমে আমাকে অডিওটি দিন, এরপর আমি বিষয়টি আলোচনা করব। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

অন্যদিকে, সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ফাঁস হওয়া অডিওটির বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচীর ,

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী

অংশ হিসেবে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী রূপগঞ্জ উপজেলায় অবস্থিত সহিতুন্নেসা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ফলজ গাছ রোপন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ রায়হান কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি)গণ, রূপগঞ্জ; সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার জনসাধারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে নারীদের জন্য জব ফেয়ার, অংশ নিল ২০ প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


কক্সবাজারে নারীদের জন্য জব ফেয়ার, অংশ নিল ২০ প্রতিষ্ঠান

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে কিশোরী ও তরুণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে কক্সবাজারে আয়োজিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’। এই জব ফেয়ারটি হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে এবং এতে পর্যটন, রিটেইল, ব্যাংকিং, আইসিটি, সেবা ও অন্যান্য খাতের ২০টির বেশি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নিত।

জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘স্বপ্নের সারথী—গার্লস এডুকেশন অ্যান্ড স্কিলস পার্টনারশিপ (GESP)’ প্রকল্পের আওতায় এই আয়োজনটি করা হয়।

এর আগে এই উদ্যোগের অংশ হিসেবে গত ১৬ জুন বান্দরবানে প্রথম জব ফেয়ারটি অনুষ্ঠিত হয়েছিল।

এই জব ফেয়ারটি কক্সবাজার ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরী ও তরুণীদের সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি সংযোগ তৈরির সুযোগ তৈরি করে।

মেলায় বিডিজবস, সম্ভাব জবস, অনার, অপো ও স্বপ্ন সুপার শপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে সিভি জমা দেওয়ার, সরাসরি সাক্ষাৎকার, ক্যারিয়ার পরামর্শ এবং ইন্টার্নশিপের সুযোগ ছিল।

কক্সবাজার, যা পর্যটন ও সেবা খাতের কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে স্থানীয় নারীদের কর্মসংস্থানে দুর্ভিক্ষ, বাল্যবিবাহ, যাতায়াত ব্যবস্থা এবং দক্ষতার অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই চ্যালেঞ্জগুলি মোকাবিলায় ‘স্বপ্নের সারথী’ প্রকল্প কিশোরী ও তরুণীদের ডিজিটাল সক্ষমতা, নেতৃত্ব বিকাশ এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত করছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কক্সবাজার জেলা প্রশাসনের মো. কামরুল ইসলাম বলেন, ‘মেয়েদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তারা শুধু নিজের জীবনেই পরিবর্তন আনবে না, বরং পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধরনের উদ্যোগ স্থানীয় সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি করছে।’

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি ফাহমিদা শবনাম বলেন, ‘মেয়েদের জন্য প্রশিক্ষণ, আত্মবিশ্বাস এবং বাস্তব কর্মসংস্থানের সুযোগ—এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করলে টেকসই পরিবর্তন সম্ভব। স্বপ্নের সারথী প্রকল্প মেয়েদের শুধু চাকরির জন্য প্রস্তুত করছে না, বরং তাদের নিজেদের সম্ভাবনা চিনতে এবং ভবিষ্যতের জন্য নেতৃত্ব দিতে উৎসাহিত করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%