ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। বরং এটি একটি আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক সংস্থা, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে।

রবিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন।

ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার লক্ষ্যে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে নবীন পুলিশ কর্মকর্তাদের সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তাগিদ দেন তিনি।

আরও পড়ুন: আবাসিক হোটেলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেবা নিতে এসে যাতে কোনো ব্যক্তি হয়রানির শিকার না হয়, তা নিয়ে সতর্ক থাকতে হবে।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ।

২০১৬ সালের ১ ফেব্রুয়ারি শুরু হওয়া ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ৫৮ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে বাস্তব কর্মজীবনে প্রবেশ করছেন।

একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সমাপনী কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অভিবাদন গ্রহণের পর বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতার অভিযোগ, ভিডিওতে ভাঙচুর-অগ্নিসংযোগের দৃশ্য

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি দীর্ঘ প্রশিক্ষণের কৃতিত্বের ধারাবাহিকতায় বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড—এই দুই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেন। তাছাড়া শীর্ষ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড অর্জন করেন এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ এ বি এম মামুন বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অ্যাডিশনাল আইজিপি জিএম আজিজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৮

হামাস যুদ্ধ বন্ধের চুক্তির সর্বশেষ ধাপে সম্মতি দেওয়ার কথা জানানোর পরেও গাজায় রাতভর ইসরাইলি হামলায় অন্তত আটজনে প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি হামলায় একাধিক আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

হামাস শুক্রবার এই বিবৃতি প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে একটি পরিকল্পনায় তারা সম্মতি দিয়েছে। এই পরিকল্পনায় হামাসের অস্ত্র হস্তান্তর এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহারের বিষয়গুলি সন্নিবেশিত রয়েছে।

এদিকে খবরের বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানা যায়, তবে ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেনি। দেশটির একটি রাজনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ ছাড়া ইসরাইলি বাহিনীর ‘কোনো ধরনের প্রত্যাহার হবে না’ বলে মনে করা হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার মধ্যরাতের সময়ে চালানো হামলায় একাধিক আবাসিক ভবনে আঘাত এসেছে এবং আটজন নিহত হয়েছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে চালানো একটি হামলায় একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি সামরিক হেলিকপ্টারের আক্রমণে এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন।

গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক বৃদ্ধ ও একটি শিশু নিহত হয়েছেন। এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে অন্য একটি অ্যাপার্টমেন্টে হামলায় তিনজনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যাদের মধ্যে একটি শিশু ছিল।

এর আগে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরাইলি হামলায় আরও আটজন নিহত হয়েছেন। ওই হামলায় একটি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ভবনের ছাদও লক্ষ্যবস্তু করে আক্রমণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুবেল মিয়া গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুবেল মিয়া গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকার আলোচিত সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজিতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব উপজেলার আকবরনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আক্তার।
জেলা পুলিশ জানিয়েছে, ভৈরবের আকবরনগর ও মিরারচর এলাকার আলোচিত সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ।
পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

 দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট- ৩ আসনের এমপি মালেকের নাম বাঙিয়ে বেপরোয়া সিলেট টিটিসি ড্রাইভার বিল্লাল হোসেন কে আটক করেছে বুধবার সন্ধ্যায় সিলেটের মোগলাবাজার থানা পুলিশ। সূত্রে জানা যায়, পুলিশ টানা ২ ঘন্টা থানায় আটক রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে,এবং বিভিন্ন তথ্যে মিল পাওয়াতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় বিল্লাল হোসেন নানা ভুল তথ্য দেওয়াতে পুলিশের আরও বেশি সন্দেহ হয়।
বিল্লাল হোসেন পুলিশের হাত থেকে বাচতে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এম.এ রহিমকে ফোন করে থানা থেকে রক্ষার আকুতি জানান। অধ্যক্ষ এম.এ রহিম তাৎক্ষণিক এমপি এম. মালেককে ফোন দিয়ে সমাঝোতার মাধ্যমে ক্ষমা চেয়ে থাকেন। অধ্যক্ষ এম.এ. রহিমের বিশেষ অনুরোধে এমপি মালেক থানায় ফোন করে মুক্তির ব্যবস্থা করে দিলে আলোচিত সেই ড্রাইভার বিল্লাল হোসেন মুছলেকার মাধ্যমে মুক্তি পান বলে জানা গেছে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এম.এ রহিম এর সাথে কথা বলে তিনি জানান, ড্রাইভার বিল্লাল হোসেন মুলত সিলেটস্থ আলমপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের ড্রাইভার হিসেবে কর্মরত আছে, থানায় আটক হওয়ার পর তার কর্মস্থলত অধ্যক্ষ সহযোগীতা না করায় আমাকে ফোনে কান্নাকাটি করার পর, আমি বর্তমান এমপি মহোদয়কে বিশেষ অনুরোধ করে থাকি তাকে মুক্ত করে দেওয়ার জন্য,এমপি মহোদয় আমার অনুরোধে থানায় ফোন করে ছাড়িয়ে দিয়ে থাকেন।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কয়েক ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই। এদিকে আলমপুরস্থ সিলেট টিটিসির অধ্যক্ষ নাহিদ নিয়াজকে ফোন দিলে তিনি এ বিষয়য়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য অভিযোগে জানা যায়, বিগত কয়েক দিন ধরে সিলেট টিটিসিতে কর্মরত ড্রাইভার বিল্লাল হোসেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. মালেকের একজন নিকট আত্মিয়ের পরিচয়ের দিয়ে নানা জায়গায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠে থাকে। ইতিপূর্বে  সিলেট টিটিসিতে ২০ বছর ধরে কর্মরত দুনীর্তিবাজ কোটি টাকার ড্রাইভার কাজি বিল্লাল হোসেন বদলীর দাবিতে প্রবাসী মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সামাজিক সংগঠন সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ  থেকে ৮ জুন ২০২৬ইং (সোমবার) সকাল ১১ টায় সংগঠনের সদস্যরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রেরণ  করেন কিন্তু তাতে কোন লাভ হয়নি এখনও স্বপদে বহাল। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা গুরুত্ব প্রবাসী অধ্যুষিত সিলেট জেলার বেকারত্ব দূরীকরণে বিশেষ করে সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অবদান অতুলনীয়। কিন্তু কিছু সংখ্যক সিলেট বিদ্বেষী,দুনীতিবাজ কর্মকর্তা,কর্মচারীরা আওয়ামী স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘ দিন ধরে সিলেট টিটিসিতে আধিপত্য বিস্তার করে দখল করে রেখেছেনে। বিগত আওয়ামীলীগ সরকার আমল থেকে সিলেট টিটিসিতে ড্রাইভার কাজি বিল্লাল হোসেন দলীয় ভাবে আদিপত্য বিস্তার ও ক্ষমতার ধাপট লাগামহীন ভাবে ধরে রেখে ছিলেন। তিনি বিগত ২০০৬ সালের নভেম্বর হতে অদ্যবদি পর্যন্ত বহাল তাবিয়তে রয়েছেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এমপি ও মন্ত্রীদের সুপারিশ কাজে লাগিয়ে টানা ২০ বছর ধরে টিটিসিতে কর্মরত আছেন। দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে কমর্রত থাকার ফলে নানা ভাবে দুর্নীতি, সিলেটের স্থানীয় জনসাধাণের সাথে দূর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বিরূপ হাসি-টাট্টা, দেশী-বিদেশী পুরুষ, মহিলা তরুণীদের চরিত্র নিয়ে কটাক্ক করে থাকনে। সিলেটে তিনি দীর্ঘ দিন কমর্রত থাকার সুবাধে সিলেটে টিটিসির আশ-পাশ এলাকা ও অফিসে কর্মকর্তা, কর্মচারীদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট। তার রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার গোঠাটিকরে করেছেন ১ কোটি টাকার বাড়ি, রয়েছে সিলেটি নাম্বারের ১০ টি অটো রিক্সা সিএনজি, আর রয়েছে নামে বেনামে নানা ব্যবসা বাণিজ্য। সিলেট টিটিসিতে ভর্তি বাণিজ্য থেকে শুররু করে সর্ব ক্ষেত্রে তাকে দিতে হয় ভাগ বাটোয়োরা। বিগত আওয়ামীলীগ সরকারের আমালে সিলেট টিটিসিতে আসা প্রবাসী কল্যাণ মান্ত্রণালয়ের বিভিন্ন সচিব ও মন্ত্রীদের অনুসারিদের নিয়ে আগমনে তার গাড়ি দিয়ে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতেন ওই ড্রাইভার কাজি বিল্লাল এবং সেই সুযোগে এসব বড় কর্তাদের ঘনিষ্ট হয়ে বিগত ২০ বছরে আঙ্গুল ফুলে কালা গাছ হয়ে উঠেছেন। নিরবে তিনি টাকার পাহাড় গড়ে তুলেছেন। একই প্রতিষ্ঠানে ২০ বছর ধরে কমর্রত তার স্ত্রী (ডিজেল/অটো) ওয়ার্কসপ এটেনডেন্ট ফাতেমা আক্তার। আরো উল্লেখ করা হয়, সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ গত ২৩ ডিসেম্বর ২০২৫ইং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবরে ড্রাইভার কাজি বিল্লাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করিলে সম্প্রতি চলতি বছরের এপ্রিল ২০২৬ইং একজন তদন্ত কমিটি প্রতিনিধি সিলেট টিটিসিতে আসেন। দুর্নীতিবাজ কাজি বিল্লাল হোসেন পূর্ব পরিকল্পতি তার মনোনিত টিটিসি থেকে ৪ জনকে স্বাক্ষী দিয়ে তার পক্ষে সাফাই গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আগত উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্বরত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম  ১লক্ষ টাকা ঘুষের বিনিমিয়ে তার পক্ষে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে উল্লেখ করে ওই দিন কাজী বিল্লাল হোসেন উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্বরত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম কে যে কয় দিন সিলেটে থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছেন সম্পূর্ণ খরচ কাজি বিল্লাল হোসেন বহন করেছেন। ওই দুনীতিবাজ ড্রাইভার কাজি বিল্লাল হোসেনকে সিলেট থেকে বদলীর দাবিতে সিলেটবাসীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্বারকলিপির মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডির প্রলোভন দেখিয়ে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


এনআইডির প্রলোভন দেখিয়ে মামাতো বোনকে ধর্ষণের অভিযোগ

যশোরের চৌগাছায় এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী (১৮) ধর্ষণের অভিযোগে পুলিশ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার সময় মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত ব্যক্তি আরাফাত হোসেন রাব্বি (২২) চৌগাছা সরকারি কলেজের ছাত্র। তিনি চৌগাছার ১নং ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অধিবাসী। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড হয়ে গেছে।

মামলার এজহার সূত্রে জানা যাচ্ছে, এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেয়েটি জাতীয় পরিচয়পত্র বানানোর উদ্দেশ্যে প্রতিবেশী মামাতো ভাই হিসাবে চৌগাছা সরকারি কলেজের ছাত্র আরাফাত হোসেন রাব্বির কাছে যান।

শনিবার সরকারি ছুটি এবং উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও সকাল ৯টার দিকে রাব্বি মেয়েটিকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে, রাব্বি মেয়েটিকে ভুলভালভাবে বুঝিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের রিবিলিপাড়ার একজন বাসিন্দা জনৈকা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে তাকে ধর্ষণ করেন। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে, একটু সুস্থ বোধ করলে মেয়েটি সেখান থেকে নিজের বাড়িতে চলে যান এবং সম্পূর্ণ ঘটনাটি তার বাবা-মাকে জানিয়ে দেন।

এ ঘটনার প্রেক্ষিতে, মেয়েটির মা এবং মেয়েসহ সন্ধ্যায় চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ অন্যান্য পুলিশ সদস্যরা আরাফাত হোসেন রাব্বিকে আটক করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিম মেয়েটির পরিবার লিখিত এজহার দিয়েছেন। আরাফাত হোসেন রাব্বিকে আটক করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে পাঠানো হবে এবং মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%