০৮:৩২ পি.এম
নগরীর সৌন্দর্য সংরক্ষণ এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিতকরণের জন্য, সরকারি উন্মুক্ত স্থান অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ধানমন্ডি লেক এলাকার উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ বিশেষ অভিযানের ওপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় ধানমন্ডি লেকের জন্য আইন ও লেক-সংলগ্ন বিভিন্ন সেক্টরে অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান এবং হকার উচ্ছেদ করে এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
আরও পড়ুন: শিল্পী সমাজের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি
এছাড়া, ফুটপাত ও উন্মুক্ত স্থান অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার জন্য ৪টি মামলা দায়েরের মাধ্যমে নগদ ৩ হাজার টাকা অর্থদণ্ডও আদায় করা হয়েছে।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসাধারণের সুবিধার্থে এবং লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখার জন্য এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে যে, নগরীর উন্মুক্ত স্থান, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য তিলোত্তমা ঢাকা গড়ে তুলতে অবৈধ দখলদারিত্ব থেকে বিরত থাকতে নগরবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন