০৭:০৮ পি.এম
নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করব এবং নাগরিক সুবিধা দিতে পারব। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজটমুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, ঢাকা যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে বাস টার্মিনাল কাজের পরিদর্শনে গিয়ে এসব কথাগুলি বলেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক রায়হান কবির এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাধারণ মানুষ যানজটে ভোগান্তির শিকার হয়েছিল। বর্তমান সরকার সাধারণ মানুষকে যানযটমুক্ত করার লক্ষ্যে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা বাস টার্মিনালগুলো পরিদর্শন করছি।’
তিনি জানান, ঢাকা-সিলেট হাইওয়ের উন্নয়নকাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। দেশের সব সড়ক-মহাসড়কের কাজ দ্রুত সময়ে সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
তিনি উল্লেখ করেন, ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই প্রযুক্তির মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন