০৯:৪৩ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা, যা এআই নামে পরিচিত, বর্তমানে এক অভাবনীয় পরিবর্তনের দ্বারপ্রান্তে রয়েছে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, ভবিষ্যতের এআই হবে অনেকটা ‘জাদুকরের দৈত্যের’ মতো। এই দৈত্য মানুষের যেকোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখবে।
তিনি সম্প্রতি একটি পডকাস্টে অংশগ্রহণ করে দাবি করেছেন, ওপেনএআই একটি শক্তিশালী সহকারী তৈরির দিকে খুব ঘনিষ্ঠ হয়ে পৌঁছেছে, যা মানবতার সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জের মোকাবিলায় সহযোগিতা করবে। তবে এটা উল্লেখযোগ্য যে, কোন সমস্যার সমাধান হবে, তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীদের উপরে নির্ভরশীল। অল্টম্যান জোর দিয়ে বলেন, এই প্রযুক্তির অসীম ক্ষমতা যেন সমবণ্টন হয় এবং প্রথম থেকেই বৃহত্তর মানবকল্যাণের কাজে আসে, সেটি তারা নিশ্চিত করতে চান।
ভবিষ্যতের এই এআই মডেলগুলো কেবল সাধারণ প্রশ্নের উত্তর প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বা কনটেন্ট তৈরি করবে না। বরং এগুলো স্বয়ংক্রিয়ভাবে বিশাল তথ্যভাণ্ডারকে বিশ্লেষণ করে স্বাধীনভাবে গবেষণা পরিচালনা করবে। এর ফলে বিজ্ঞানীরা নতুন ওষুধ আবিষ্কার, উন্নত চিপ নকশা এবং অন্যান্য বৈজ্ঞানিক ও প্রকৌশলগত সাফল্য অর্জন করতে পারবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
ওপেনএআই-এর এই উদ্যোগটি মূলত ‘আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স’ (এজিআই) তৈরি করার একটি উচ্চাভিলাষী লক্ষ্য। এটি এমন একটি সিস্টেম যারা সাধারণ মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হবে। প্রযুক্তি জগতে এআই-এর নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যেই অল্টম্যান এমন মন্তব্য করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, নির্দিষ্ট লক্ষ্যমাত্রার চেয়ে মানবকল্যাণে এই প্রযুক্তির দ্রুত উন্নতির বিষয়টিই এখন সবচে বেশি প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন