০৭:১৭ পি.এম
টাঙ্গাইলের ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে। অভিযানের সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে এলপিজি গ্যাসের আমদানি ও বিক্রি সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে অক্ষমতা এবং অবৈধভাবে গ্যাস আমদানি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠে। এর ফলে প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল গ্যাস জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, "অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি আরও জানান, জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন