০৫:৪৬ পি.এম
মেক্সিকো নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে জয় অর্জন করেছে।
দুর্দান্ত ২-০ গোলের এই বিজয়ে মেক্সিকো বিশ্বকাপের শেষ-১৬তে স্থান করে নিয়েছে।
দলের এমন জয় উপলক্ষে মেক্সিকোর সমর্থকদের মধ্যে উল্লাসের মাত্রা দেখার মতো ছিল। মেক্সিকো সিটিতে পুরো শহরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এই উৎসবেই ঘটে একটি বড় দুর্ঘটনা।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে ভিড়ের মধ্যে শ্বাসরোধে দুইজন মারা গেছেন। স্থানীয় গণমাধ্যমগুলি স্থানীয় সরকারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিহতদের একজন ১৯ বছর বয়সী তরুণী এবং অপরজন ৪৪ বছর বয়সী পুরুষ। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ৩ জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য দেয়নি।
১৯৯৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে নকআউট পর্বের কোনো ম্যাচে জয় পেল মেক্সিকো, তাই উদযাপনটি ছিল ভিন্ন মাত্রার।
মেক্সিকো নগর সরকারের হিসাব অনুযায়ী, শহরের রাস্তায় প্রায় ১০ লাখেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন। উদযাপনের প্রধান কেন্দ্রবিন্দু ছিল শহরের ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভ এলাকা। কিন্তু আনন্দের এই জোয়ারে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনায় পুরো শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন