০৬:৪১ পি.এম
কক্সবাজারের ইনানী এলাকায় একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক নারী কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে জালিয়া পালং ইউনিয়নের শফির বিলের ছালামতের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখানের কাঁঠালতলা এলাকার কামাল হোসেনের কন্যা।
ভাড়া বাসার মালিক ছালামত উল্লাহ জানিয়েছেন, গত তিন দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে দরজার কড়া নাড়ার পরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এরপর তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারী ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ)’-এ গত ১ বছর ধরে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন