ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নকলায় এসবিসি প্রকল্পের ২টি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা


নকলায় এসবিসি প্রকল্পের ২টি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা

শেরপুরের নকলায় কমিউনিটির নেতা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নেটওয়ার্ক সদস্য নিয়ে এমএনসিএএইচ বিষয়ে উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি ওয়ার্ডের দুইটি ক্লিনেকের সামনে আলাদা আলাদা দুইটি জনসংলাপ শেষে ওয়ার্ড ভিত্তিক দুটি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় বুধবার ১নং গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এবং বৃহস্পতিবার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে এসব করা হয়।

উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিজি সভাপতি ইউপি সদস্য মো. ছায়দুল মিয়া। এ সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সুজন মিয়া, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) আসাদুজ্জামান, স্বাস্থ্য সহকারী আজবিনা খাতুন ও পরিবার কল্যাণ সহকারী মাকসুদা খাতুন প্রমুখ।
বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিজি সভাপতি ইউপি সদস্য মো. ছামেদুল হক। এ সভায় বক্তব্য রাখেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফুল আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. নাজমুল হক, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আব্দুল আজিজ, পরিবার কল্যাণ সহকারী বিউটি খতুন, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) বিজলী বেগম ও স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ প্রমুখ।

আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নকলা উপজেলা শাখার সমন্বয়কারী নার্গিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উভয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি, সিজি সদস্যদের দায়িত্ব-কর্তব্য, গর্ভকালীন চেকআপ, প্রসব পরবর্তী চেকআপ, নবজাতকের যত্ন, সঠিক সময়ে জন্মনিবন্ধন, বাল্যবিবাহ কৈশোর কালীন স্বাস্থ্যসেবা, টিকা, বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উভয় সভায় এসবিসি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আলোচনার পরে ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সাজিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়। উভয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্লিনিকের জমিদাতা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সিজি সদস্যগন, প্রসূতি মা, গর্ভবতী মা, কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


সংসদে এমপিদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের সব সংসদ সদস্যকে সংসদে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সংসদের দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণের জন্যও তাদের আহ্বান জানিয়েছেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি রোববার এক অফিস আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।

এতে উল্লেখ করা হয়েছে যে, দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন গত ৯ নভেম্বর শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে।

শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসার সময় নির্ধারণ করা হয়েছিল, পরে তা ৫ মিনিট কমিয়ে ৪টা ১৫ মিনিট নির্ধারণ করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর কাছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের কাছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। তাছাড়া, তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশ চলতি অধিবেশনে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সরকারি বিদ্যালয়ে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


পাবনায় সরকারি বিদ্যালয়ে গান পাউডার ও ৫০ ককটেল উদ্ধার, আতঙ্ক ছড়িয়েছে

পাবনার সাঁথিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধারকৃত কক্ষটিতে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া গেছে। এসআরবি সদস্যরা পরবর্তীতে সেগুলো ঘিরে রাখেন। বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো নিষ্ক্রিয় করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে সাঁথিয়া উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব গান পাউডার ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, দুপুর পর্যন্ত ওই স্থানটি ঘিরে রাখা হয়েছে।

এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানিয়েছেন, ডিসেম্বরের দিকে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে গান পাউডার উদ্ধার হয়। একই কক্ষে অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করিমগঞ্জে জলপাই পাড়তে গিয়ে আলমগীর মিয়া বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


করিমগঞ্জে জলপাই পাড়তে গিয়ে আলমগীর মিয়া বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে আলমগীর মিয়া (৩৫) নামে এক যুবকের। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের পুত্র।

স্থানীয় পুলিশ ও জনগণ জানায়, ওই দিন দুপুরে আলমগীর বাড়ির পাশে একটি জলপাই গাছ থেকে জলপাই পাড়ার জন্য গাছে উঠে। এই সময়, গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের তীব্র ঝটকায় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক‌রিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু ঘটে।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।’

ক‌রিমগঞ্জ থানার ওসি মো. শোয়েব খান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হলো তারাকান্দায় দুই বোনকে চাপা দেওয়া কাভার্ডভ্যানচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হলো তারাকান্দায় দুই বোনকে চাপা দেওয়া কাভার্ডভ্যানচালক

ময়মনসিংহের তারাকান্দায় সড়কের ফুটপাত ধরে মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দুই বোনের মৃত্যু ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক মো. রাকিবুল (২১)-কে গ্রেফতার করেছে এসআরবি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে এসআরবি-১৪ ময়মনসিংহের একটি দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া রাকিবুল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটকান্দা গ্রামের আওয়াল শেখের ছেলে।

গ্রেফতারের পর রাতেই তাকে তারাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। তারাকান্দা থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল হক জানান, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় বেপরোয়া গতিতে চালানো কাভার্ডভ্যানের চাপায় দুই বোন নিহত হয়। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে চালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিহত দুই বোন হলো—তারাকান্দা উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমানের মেয়ে মোছা. আরাবিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিন সকালে দুই বোন মাদ্রাসায় পড়াশোনা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় তারা সড়কের ফুটপাত দিয়ে হাঁটার পথে একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%