০১:৫৩ পি.এম
টাঙ্গাইল, ৫ আগস্ট, ২০২৬ : শ্রদ্ধা এবং ভালোবাসার আবহে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক করা হয়েছে,
শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার উদ্বোধনকালে উপাচার্য বলেন, জুলাই আমাদের চেতনা। আমাদের বুকে জুলাইয়ের আদর্শ ধারণ করে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ নির্মাণ করব। আগামী প্রজন্ম বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।
আরও পড়ুন: খরা সহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করলেন বাকৃবির গবেষকেরা
তিনি আরও বলেন, আজকের এই আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়টিকে গড়ে তুলব এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমাজের মানুষের জন্য কাজ করে যাব।
তিনি এটাও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের প্রতি আমরা কোনো দিন বেইমানি করব না। আজকের এই দিনে আমরা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।
আরও পড়ুন: ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এবং শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন