০২:৪২ পি.এম
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি ভারত ও বাংলাদেশের ১৬০ কোটি জনসংখ্যা একত্রিত হয়, তবে তা একটি বৃহৎ আন্তর্জাতিক জনশক্তিতে পরিণত হতে পারে।
শুক্রবার (১২ জুন) সকালে, ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে বেনাপোলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে, তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
দুই দেশের সম্পর্ক নিয়ে হাইকমিশনার বিষয়টি নিয়ে মন্তব্য করেন এবং বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে মেধা আছে, তাদের নিয়ে আগামী প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি সব কিছু নিয়ে কাজ করব।’ এই উদ্দেশ্যে, দুই দেশের মধ্যে সহযোগিতা থাকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইন নিয়ে তৈরি হওয়া উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয়, সামনের দিনে সেই পদক্ষেপই নেয়া হবে।’
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এই পরিস্থিতিতে ঢাকা শহরে ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাভাষী এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। ফলে তার এই দায়িত্ব গ্রহণ চলমান সীমান্ত উত্তাপ বন্ধে এবং ভিসা ও বাণিজ্য সহজীকরণসহ নানা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
