০৫:১৪ এম
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ অভিযানে গিয়েছিল মিশন হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে। কিন্তু সেটার শেষ হয়ে গেছে শেষ ষোলোতেই।
মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১-২ গোলে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। এই হারটি ব্রাজিলের ফুটবল ইতিহাসের এক অস্বস্তিকর ধারাবাহিকতার নতুন অধ্যায় খোলার সূচনা করেছে।
আরও পড়ুন: ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠকের আগে সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক
২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতার পর থেকে ব্রাজিল টানা ছয়টি বিশ্বকাপে ইউরোপীয় প্রতিপক্ষের কাছে নকআউট পর্ব থেকে বাদ পড়েছে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২—প্রতিটি আসরেই ইউরোপের কোনো না কোনো দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার দিয়ে সেই তালিকার সঙ্গে যুক্ত হলো নতুন একটি নাম। ব্রাজিল দীর্ঘদিন ধরে যে ষষ্ঠ শিরোপা বা ‘হেক্সা’ অর্জনের স্বপ্ন দেখছিল, বাস্তবে তার পরিবর্তে উপহার পেল টানা ছয়বার ইউরোপের কাছে হারের একটি তিক্ত রেকর্ড।
ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল একটি পেনাল্টি পেলেও ব্রুনো গিমারেসের নেওয়া শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। এরপর ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে দলকে জিতিয়ে দেন আর্লিং হালান্ড। শেষ মুহূর্তে একটি পেনাল্টি থেকে গোল শোধ করেন নেইমার, কিন্তু ততক্ষণে ম্যাচের ফল পাল্টানোর সময় ফুরিয়ে গেছে।
কার্লো আনচেলত্তির অধীনে থাকা ব্রাজিল দলটির কাছ থেকে টুর্নামেন্টের শুরু থেকেই শিরোপার প্রত্যাশা ছিল, কিন্তু শেষ ষোলোতেই থেমে যাওয়ায় সেই প্রত্যাশায় গুরুতর ধাক্কা লেগেছে।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন