০৫:০৪ পি.এম
ঢাকাসহ দেশের ১৮টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা দিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (৭ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের প্রদত্ত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
এদিকে, সংস্থাটির অপর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৮ জুন) সকাল পর্যন্ত দেশের সকল বিভাগের জন্য অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
দেশের সব বিভাগে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির প্রবণতা এবং ভারি বর্ষণের সম্ভাবনা অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন