০৭:৫২ পি.এম
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের একটি হামলার সময় অন্য যাত্রীদের জীবন রক্ষার চেষ্টা করতে গিয়ে সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দর কর্মী বীরের মতো প্রাণ হারিয়েছেন।
২১ অক্টোবর বিমানবন্দরে হামলার পরপরই প্রস্থান গেটের কাছে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সুলতান এবং তার সহকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন, যাতে রানওয়েতে থাকা অন্য কোনো বিমানে আগুন ছড়িয়ে না পড়ে এবং যাত্রীদের কোনো ক্ষতি না হয়। জীবনের ঝুঁকি নিয়ে তারা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাণপণে আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে সুলতান অতিরিক্ত ধোঁয়া গ্রহণ করেন, যার ফলে তার বুকে প্রচণ্ড ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
নিহত সুলতানের ছয়টি সন্তান রয়েছে। তার বাবা ছেলের এই আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, "দেশ ও মানুষের সেবা করতে গিয়েই তার ছেলে শহীদ হয়েছে।" চরম বিপদের মুখে নিজের জীবনের পরোয়া না করে অন্যদের প্রাণ বাঁচাতে সুলতানের এই অসাধারণ সাহসিকতা এখন পুরো দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন