০৭:৪৪ পি.এম
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প ৬ দশমিক ৩ মাত্রায় আঘাত হেনেছে।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ০৬ মিনিটের দিকে ওই ভূমিকম্পটি আঘাত হানে। কিন্তু এই ভুমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকেলের দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগনোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরে সেখানকার পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে।
এদিকে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এই পরিস্থিতির মূল্যায়ন করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে উল্লেখ করা হয়েছে।
সিইএনসি আরও জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে ওই পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। মূল ভূমিকম্পের পর একাধিক মাঝারি মাত্রার আফটারশকও শনাক্ত করা হয়েছে, যার মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫।
সূত্র: সিসিটিভি, রয়টার্স।
আরও পড়ুন: বিএলএর নতুন প্রধান রহমান গুল, পাকিস্তান সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন