০৫:০৪ পি.এম
ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শহরের স্বপ্নতরী কনফারেন্স মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ সংলাপের সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর ও জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন।
আরও পড়ুন: বারহাট্টায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুলিশ তদন্ত শুরু
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে মো. সিফাত ইশতিয়াক ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া বলেন, যেসব দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত এবং দুর্নীতি ও গোষ্ঠীতন্ত্র নিয়ন্ত্রিত, সেসব দেশ শান্তি সূচকে এগিয়ে রয়েছে। অন্যদিকে তিনি উল্লেখ করেন যে, গণতন্ত্র দুর্বল কিংবা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা বিদ্যমান দেশগুলো শান্তি সূচকে পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে সহিষ্ণুতা, নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে।
সংলাপে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আবু হুরাইরা, পিএফজি সমন্বয়ক ও খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি গাজী নিয়াজুল করিম, জাতীয় পার্টির সদস্যসচিব নাছির আহমেদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি এম এ রকিব, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি লিটন হোসেন জিহাদ, জাতীয় ওলামা সমন্বয় পরিষদের জেলা সভাপতি মাওলানা ক্বারী আনিসুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব প্রবীর চৌধুরী রিপন, শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত চৈতন্য দাস, ইসকনের অধ্যক্ষ রত্নেশ্বর দাস এবং তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ, মাইকে বাজছে ৭ মার্চের ভাষণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন