০৯:৪০ এম
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরমাণু কার্যক্রম যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতির অধিকাংশই সম্পন্ন করেছে।
এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি আশা প্রকাশ করেছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হবে এবং কূটনৈতিক সমঝোতার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া সম্ভব হবে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার সময় গ্রোসি উল্লেখ করেন যে, ইরানের পরমাণু কার্যক্রম যথাযথভাবে যাচাই করার জন্য যে কারিগরি কাজের প্রয়োজন, তার অধিকাংশই সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
তিনি বলেন, “আইএইএ প্রস্তুত।”
গ্রোসি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে কথা বলেন এবং মধ্যস্থতার উদ্যোগগুলোর কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে পাকিস্তান, কাতার, ওমান ও মিসরের ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
গ্রোসি জোর দিয়ে বলেন, “কূটনৈতিক সমঝোতা ছাড়া দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল সমাধান সম্ভব নয়।”
তিনি আরও উল্লেখ করেন যে, যেকোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আইএইএর মাধ্যমে যাচাই নিশ্চিত করা আবশ্যক।
আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
এসময় সিরিয়ার পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রেও অগ্রগতির কথা জানান আইএইএর মহাপরিচালক।
তার ভাষ্য অনুযায়ী, সিরিয়ার সব পরমাণু উপাদান এখন আইএইএর নজরদারির আওতায় রয়েছে।
গ্রোসি আশা প্রকাশ করেন যে, সিরিয়ার ক্ষেত্রে অর্জিত এই অগ্রগতির মতো ইরানের সঙ্গেও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
এএম
আরও পড়ুন: মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন