ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানাল ইরান


রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানাল ইরান

কৌশলগত অংশীদার রাশিয়া ও চীনের সঙ্গে ইরান অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং উভয় দেশ তেহরানের অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে। এই তথ্যটি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই প্রকাশ করেছেন।

একটি সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, “আমরা রাশিয়া ও চীন—উভয় দেশের সঙ্গেই নিবিড় যোগাযোগ রাখছি। চীন ও রাশিয়া আমাদের কৌশলগত অংশীদার এবং তারা আমাদের অবস্থান সম্পর্কে ভালোভাবেই জানে।”

ইসমাইল বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একতরফা ও সংঘাতমূলক নীতির বিরুদ্ধে মস্কো এবং বেইজিং উভয়ই তাদের অবস্থান গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাবলীর পেছনে ওয়াশিংটনের বেআইনি ও বেপরোয়া কর্মকাণ্ডই দায়ী—এ বিষয়ে দেশ দুটি ইরানের সঙ্গে একমত পোষণ করে।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের হামলায় ১১ জন আহত, জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

তিনি আরো জানান, আঞ্চলিক ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। এই কূটনৈতিক যোগাযোগ ও পরামর্শ কার্যক্রম মস্কোতে অবস্থিত ইরানি দূতাবাস এবং তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মাধ্যমে টেলিফোন আলাপের পাশাপাশি নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


জকিগঞ্জ টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও শুভেচ্ছা বার্তা: হাফিজ মাছুম আহমদ দুধরচকীর

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জকিগঞ্জের মাটি ও মানুষের কথা বলা জনপ্রিয় গণমাধ্যম ‘জকিগঞ্জ টিভি’ সাফল্যের ৯টি বছর পেরিয়ে গৌরবময় ১০ম বর্ষে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই শুভক্ষণে জকিগঞ্জ টিভির সম্পাদকমণ্ডলী, কলাকুশলী, সংবাদকর্মী এবং দেশ-বিদেশের অগণিত দর্শক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা শুভেচ্ছা।
প্রতিষ্ঠালগ্ন থেকেই জকিগঞ্জ টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, এলাকার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে তারা যেভাবে সমাজের অসঙ্গতি দূর করতে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।
মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন জকিগঞ্জ টিভির এই অগ্রযাত্রাকে আরও বেগবান করেন। আগামী দিনগুলোতেও জকিগঞ্জ টিভি যেন নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারে, এই কামনাই করি।
জকিগঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছান্তে
হাফিজ মাছুম আহমদ দুধরচকী
প্রতিষ্ঠিতা সভাপতি জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট।
স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক বিকাল বার্তা ঢাকা।
সাবেক ইমাম ও খতিব, কদমতলী মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুর রেঞ্জে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরিকল্পনাকারীসহ ২৮ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


রংপুর রেঞ্জে অস্থিতিশীলতা সৃষ্টিকারী পরিকল্পনাকারীসহ ২৮ জন গ্রেফতার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও এর সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনার লক্ষ্যে মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জের সার্বিক নির্দেশনায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টার মধ্যে রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর জেলায় ৬ জন, গাইবান্ধা জেলায় ১ জন, কুড়িগ্রাম জেলায় ৩ জন, লালমনিরহাট জেলায় ৪ জন, নীলফামারী জেলায় ৪ জন, দিনাজপুর জেলায় ৪ জন এবং পঞ্চগড় জেলায় ১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোঃ রহেদুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৬০), মোঃ তারিকুজ্জামান তমজিদ (৪২), নাহিদ হাসান নিলয় (২৩), মোঃ আশাদুজ্জামান ওরফে আশা (২৮), মোঃ বুলবুল মিয়া (৪২), মোঃ সফিকুল (৫০), মোঃ সাগর মিয়া (২৪), মাহাবুর ইসলাম (১৯), মোঃ আলমগীর হোসেন (৪৩), মোঃ কবির হোসেন (৪৮), মোঃ নুরুন্নবী ইসলাম নুর (৩০), মোঃ মনিরুল ইসলাম (৪২), মোঃ শাহা আলম (৪৮), মোঃ ইব্রাহিম মিয়া (৬৫), মোঃ সহিদুল ইসাম (২৮), মোঃ আব্দুল হাই (৬০), আব্দুল কাদের (৪২), মানিক চন্দ্র রায় (৪০), আঃ বাতেন (৪৬), হামিদুল ইসলাম (৫০), জহুরুল ইসলাম (৫০), জুয়েল বাবু (৪০) এবং মো: শাহ আলম (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দ-বিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

এছাড়া সোমবার আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


গাইবান্ধায় ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯-এর ১৩ ধারা মোতাবেক নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখা এবং শূন্য পদে লাইসেন্স প্রদানসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে 'বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ'।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের গাইবান্ধা জেলা শাখার সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জুলফিকার আলী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের বঞ্চনা ও নানা পেশাগত সংকটের চিত্র তুলে ধরা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০০৯ সালের বিধিমালার ১৩ ধারা অনুযায়ী বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্মরত এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, অবসরের বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা এবং অবসরকালীন ভাতা না থাকায় যোগ্যতার ভিত্তিতে পিতার স্থলে পুত্রকে সরাসরি নিয়োগ প্রদান।
এছাড়াও বর্তমান সামাজিক বাস্তবতা বিবেচনায় বিবাহযোগ্য বয়স ছেলেদের ১৮ ও মেয়েদের ১৬ বছর নির্ধারণ, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা (এফিডেভিট) বন্ধ করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি বৃদ্ধি, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটার (চাহিদাপত্র) প্রথা বাতিল এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অহেতুক হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার তাদের ন্যায্য ও যৌক্তিক এই ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান

নড়াইলে ২১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও এসএসসিতে বোর্ড বৃত্তিপ্রাপ্ত ২১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময় সভা এবং কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাহমুদুল হাসান অলিক ও সুদেব কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোজাফফর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, সহকারী অধ্যাপক বিএম ফারুক আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান বিশ্বাস, বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক সেলিম জাহাঙ্গীর, সাবেক ব্যাংকার কাজী শওকত আলী, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহাদ, শিক্ষক তসলিমুর রহমান অনেকে।  

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয়জন, অষ্টম শ্রেণিতে ১০ এবং এসএসসিতে বোর্ডকর্তৃক বৃত্তিপ্রাপ্ত পাঁচজনকে সম্মাননা প্রদান ছাড়াও বিআরডিবির পক্ষ থেকে কিশোরী সংঘের কিশোরীদের স্বাস্থ্য উপকরণ ও প্রণোদনার চেক বিতরণ করা হয়। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%