০৩:৩৯ পি.এম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় তিনটি পৃথক অভিযানে ভারত সমর্থিত আট সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়েছে।
রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ভারতীয় মদতপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এসব অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে গোপনে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহুর
আইএসপিআর জানায়, কোয়েটা জেলার পানজপাই এলাকায় একটি দল সন্ত্রাসী স্থানীয় যান চলাচল ব্যাহত করতে সড়কে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচজন নিহত হয়।
অন্যদিকে, নুশকি জেলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। সেখানে তীব্র গোলাগুলির পর দুই সন্ত্রাসী নিহত হয়। অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া, খুজদার জেলায় আরেকটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে সন্ত্রাসীদের একটি আস্তানায় হামলা চালানো হলে একজন নিহত হয়। ওই আস্তানা থেকে ৪৯০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানায় আইএসপিআর।
বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অন্য কোনো সন্ত্রাসী অবস্থান করছে কি না, তা শনাক্ত ও নির্মূল করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বাড়তে শুরু করেছে বাড়িভাড়া
সূত্র: জিও নিউজ
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন