০৯:৪৬ এম
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। বর্তমানে ১২ লাখের বেশি ভোটের গণনা প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি এগিয়ে রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ৭৭ দশমিক ৭ শতাংশের বেশি ভোট প্রদান করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটি ইসরায়েলের প্রথম নির্বাচন।
দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সময় রাত ২টা ২০ মিনিট পর্যন্ত ১২ লাখ ১৬ হাজার ২টি ব্যালট গণনা করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ ১০ হাজার ৪৬১টি ভোট বৈধ এবং ৫ হাজার ৫৪১টি ভোট বাতিল হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ২৪টি ভোটকেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বহুল প্রতীক্ষিত গণহত্যার রায় শুনছেন হাজারো রোহিঙ্গা
গণনা করা বৈধ ভোটের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৩ দশমিক ৩৬ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, যারা ১৫ দশমিক ৭৪ শতাংশ ভোট অর্জন করেছে। নাফতালি বেনেটের দল ৮ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়েছে।
তবে এই ফলাফলগুলি প্রাথমিক। ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: রামপালে সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেফতার রাজিব, স্বৈরাচারের সহযোগী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন