০৬:৫৩ এম
নতুন সরকারের প্রথম বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাত বিশেষ গুরুত্ব পেয়েছে। শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই দুই খাতে মোট ২ লাখ ৬ হাজার ১৫ কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই নতুন অর্থবছরে বরাদ্দের এই অংক বেড়েছে।
দীর্ঘ ১৯ বছর পর সংসদে জাতীয় বাজেট পেশ করেছে বিএনপি সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন। এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বড় বাজেটের অংক।
মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় মানুষকে কিছুটা স্বস্তি প্রদান করার জন্য সরকারের এবারের বাজেটে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে। বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যখাতেও। দুই খাতে মোট বরাদ্দ হলো ২ লাখ ৬ হাজার ১৫ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার জন্য বরাদ্দ আছে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে। নতুন অর্থবছরের জন্য এই খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা।
সর্বস্তরে শিক্ষার প্রসার ঘটিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জোর দেয়া হচ্ছে প্রস্তাবিত বাজেটে। একই সঙ্গে উন্নত ও দায়িত্বশীল স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে নীতিনির্ধারকরা বিশেষ নজর দিচ্ছেন।
বরাদ্দের অর্থ সুষম বণ্টন ও স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। এর ওপর নির্ভর করবে আর্থিক নীতি প্রণয়নের সফলতা।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন