০৭:০৭ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটনের ‘অবজ্ঞাসূচক ও একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠার মনোভাব’ প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন মেনে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাঘাই যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে বলেন, ওয়াশিংটন অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমতার নীতি অনুসরণ করে না। বরং নিজেদের অবস্থান থেকে অন্যদের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।
তিনি আরও বলেন, রাষ্ট্রগুলোর পারস্পরিক সমতা এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ নীতি। তবে যুক্তরাষ্ট্র শুধুমাত্র ইরানের ক্ষেত্রেই নয়, অন্যান্য দেশের সঙ্গেও আচরণের সময় এসব নীতি লঙ্ঘন করে। এ প্রসঙ্গে ফিলিস্তিন, কিউবা ও ভেনেজুয়েলার নাম উল্লেখ করেন ইরানের এই মুখপাত্র।
আরও পড়ুন: রিপাবলিকান সিনেটর জন কর্নিনের হাতে ট্রাম্পের বিচারক পদে মনোনয়ন আটকে গেল
বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো দেশ অন্য দেশের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিতে পারে না। বরং পারস্পরিক সম্মান, সমতা ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতেই রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত।
সূত্র: আল জাজিরা
এআরবি
আরও পড়ুন: নাৎসি বিতর্কের অবসানে রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গঘের চিত্রকর্ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন