০৮:৫৮ পি.এম
অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড। সম্প্রতি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই সময় বক্তারা মন্তব্য করেন, অতি বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল হারিয়ে যেসব কৃষক এবং অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব হিসেবে দেখা উচিত। প্রতিষ্ঠানটি সব সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে চলেছে। ভবিষ্যতে তারা দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখতেও প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মতিউর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর ওমর ফারুক চৌধুরী।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন