০৮:২৫ পি.এম
পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ ওরফে সিরাই (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গত শনিবার রাতে পৌরশহরের কুমড়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে। সিরাজ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং মৃত জাবেদ আলীর পুত্র বলে জানা যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সিরাই উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আজ রোববার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের মে মাসে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আগমনে দৌলতপুরে বিএনপির আনন্দ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন