০৭:৩৪ পি.এম
কক্সবাজারের হিমছড়ি অঞ্চলে সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু ঘটেছে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, আরও দুইজন পর্যটক এখনও নিখোঁজ রয়েছেন।
এই ঘটনা ঘটে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: আইসিজের রায়ে বিচারিক স্বীকৃতি, রোহিঙ্গাদের অধিকার ফিরবে কবে?
তিনি জানান, ‘একটি পর্যটকদল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সাগরে গোসলে নামে। সেখানে ঢেউয়ের স্রোতে তারা ভেসে যায়। এ সময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন