১২:৪১ পি.এম
ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার চালোনো ওই হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছেন ইউক্রেনের ওই শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
ঘটনাস্থলে উপস্থিত হয়ে শহরের উপ মেয়র ওলেক্সান্দর ফিলাতভ হতাহতের বিষয়টি এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নিশ্চিত করেছেন।
অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওই হামলায় দুই শিশুসহ আটজন আহত হয়েছেন।
তারা জানান, সর্বশেষ হামলায় আবাসিক ভবন, একটি ধর্মীয় স্থাপনা, একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়, যানবাহন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের চার বছরের বেশি সময় পর গত কয়েক মাস ধরে উভয় পক্ষের হামলা আরও তীব্র হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
এতে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়ছে।
জাতিসংঘ জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর ইউক্রেনে বেসামরিক মানুষের জন্য জুন ছিল সবচেয়ে প্রাণঘাতী মাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন