১০:২৯ এম
যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবানের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের লাগাতার হামলা এবং অঞ্চল দখলের চেষ্টার নিন্দা করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।
তিনি বলছেন, ইসরায়েলি বাহিনী যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে যে কোনও হামলা চালায় তবে এর জবাব তারা দেবেন।
লেবাননের ভেতরে ইসরায়েলের 'নিরাপত্তা অঞ্চল' তৈরি বিষয়টিও তিনি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ইসরায়েল লেবাননে থাকতে পারবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত বৃহস্পতিবার সমঝোতা চুক্তি সই হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটছে।
আরও পড়ুন: সাইবেরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৯
এই চুক্তির প্রথম শর্তেই লেবাননসহ সকল ফ্রন্টে হামলা বন্ধের কথা বলা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
কিন্তু তারপরেও লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের হুমকি মোকাবেলার জন্য ইসরায়েলি সেনারা স্বাধীনভাবে পদক্ষেপ নেবে।
ইসরায়েলের এই বক্তব্যের পরই হিজবুল্লাহ প্রধান কাশেমের কাছ থেকে এই মন্তব্য এল।
টিভিতে এক ভাষণে কাশেম আরও জানান, “ইসরায়েলি সেনাদের লেবাননে ভূখন্ডে থাকা অসম্ভব। এখানে ইসরায়েলের জন্য কোনও নিরাপত্তা অঞ্চল নেই।
আরও পড়ুন: রাশিদা তালিবের দাবি, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট যুদ্ধাপরাধে অভিযুক্ত
“আমাদের জাতীয় সেনাবাহিনী আছে, যা মোতায়েন করা হয়েছে। সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব। আর আমরা তাদের সঙ্গেই সহযোগিতা করব।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন